নিজস্ব সংবাদদাতা:
একদিকে রাজ্যে অনাহারে শবরদের মৃত্যু হচ্ছে আর তার কয়েকশো কিলোমিটারের মধ্যেই ঢালাও ‘আহার’ উৎসবের সূচনা করছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বাম সমর্থিত এস এফ আই এবং ডি আই এফ ওয়াইয়ের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ সুজন চক্রবর্তীর নেতৃত্বে রাজারহাট জোনাল কমিটির সম্পাদক শুভজিত দাশগুপ্ত এবং বাকি সমর্থকেরা নিউটাউনের মেলা প্রাঙ্গনের সামনে একটি মিছিল করে চলে আসেন। তাদের দাবি, এই আহারে বাংলার আয়োজন কার্যত মানুষকে অবহেলার মধ্যে ঠেলে দেওয়ার একটা প্রবণতা। বিক্ষোভকারীদের অভিযোগ, মমতা সরকারের আমলে যেখানে শবররা না খেতে পেয়ে মারা যাচ্ছে সেখানে সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে উচ্চবিত্ত এবং বিত্তশালীদের জন্য এহেন খাবারের মেলা বসানোর মানে কি? এটা মানুষের অর্থের অপব্যবহার করা হচ্ছে। পুলিশ বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news