Breaking News
Home / TRENDING / ঢাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৬৯, নিখোঁজ বহু

ঢাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৬৯, নিখোঁজ বহু

ওয়েব ডেস্ক

বাংলাদেশের চকবাজারে এক রাসায়নিক ফ্যাক্টরির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে, আহত বহু। দমকলের ৩২টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ চকবাজারের প্লাস্টিক ও পারফিউমের গুদামে আগুন লেগে যায়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ৪টি বাড়িতে। আটকে পড়েন বহু বাসিন্দা। দমকলের সাহায্যে আশপাশের বাড়ি থেকে অন্তত ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ বহু।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিজনের খোঁজ করতে ভিড় জমিয়েছেন আত্মীয়রা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকটি দেহ এতটাই পুড়ে গিয়েছে যা শনাক্ত করা অসম্ভব। এদিকে, ওই গুদামে প্লাস্টিক ও পারফিউমের কারখানা ছিল বলে স্থানীয়রা জানান। উল্লেখ্য, রাত সাড়ে ১০টায় শুরু হওয়া আগুন ১টা ৫ মিনিটে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে আশপাশের ৫টি বিল্ডিংয়ে

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *