ওয়েব ডেস্ক
আজ তৃতীয় দফার নির্বাচনে দেশের ১৩টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত প্রদেশের ১১৩টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দেশের সব বুথে ভোটগ্রহণ চলছে। আজ গুজরাট ও কেরলের সবক’টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।
আজ সকালেই আমেদাবাদে নিজের কেন্দ্রে ভোটদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ। বুথে লাইন দিয়ে ভোট দেন মোদী। লাইনে দাঁড়িয়ে জনগনের সঙ্গে মজা করতেও দেখা যায় তাঁকে। ভোটদান করে মোদী বলেন, দেশবাসী অত্যন্ত বুদ্ধিমান। তাঁরা সঠিক সিদ্ধান্তই নেবেন।


আজ উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, কেরল, গুজরাট, গোয়া, অসম, জম্মু কাশ্মীর, ত্রিপুরা, কর্নাটক, দাদরা ও নগর হাভেলী এবং দিউ-এ ভোটগ্রহণ হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news