নিজস্ব সংবাদদাতা:
১০০ দিনের প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে আঝাপুর পঞ্চায়েত অফিসের কর্মী সুকান্ত পালকে হেপাজতে নেওয়ার পর তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করল পুলিশ। তাঁদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দামি চারচাকা গাড়ি ও আরও কিছু মূল্যবান সামগ্রী।
জানা গিয়েছে, ২০০৭ সালে জামালপুর ২ পঞ্চায়েত অফিসে ডেটা এন্ট্রি অপারেটার পদে কাজে যোগ দেন সুকান্ত বাবু। তারপর তিনি বদলি হন আঝাপুর পঞ্চায়েত কার্যালয়ে। কিন্তু পঞ্চায়েতের অডিট চলার সময়ে তাঁর আর্থিক তছরুপের তথ্য সামনে আসে। ৬ ফেব্রুয়ারী জামালপুর ২ পঞ্চায়েতের একজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মলয় চন্দন মুখোপাধ্যায় জামালপুর থানায় সুকান্ত পালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। একই অভিযোগে ওই সময় আঝাপুর পঞ্চায়েতের প্রধান অশোক ঘোষও জামালপুর থানায় এফআইআর দায়ের করেন। কিন্তু অভিযুক্ত সেই সময় থেকেই ফেরার ছিলেন।
এরপর আদালতে আত্মসমর্পন করার পর ২৯ জুলাই জামালপুর থানার পুলিশ সুকান্ত পালকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জিজ্ঞাসাদ শুরু করতেই তছরুপ কাণ্ডে তাঁর স্ত্রী ঋষিতা পালের যোগ থাকার তথ্য সামনে আসে। এরপর শুক্রবার রাতে পুলিশ ঋষিতা পালকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানাগেছে, ১০০ দিনের কাজের প্রকল্পের নথিতে অন্য লোকের নাম নথিভুক্ত করে সুকান্ত তাঁর স্ত্রী, শিশু পুত্র ও নিজের ব্যাঙ্ক একাউন্ট নম্বর দিয়ে টাকা আত্মসাৎ করে নিত। সরকারি অর্থ আত্মসাৎতের জন্য হুগলীর ধনিয়াখালি এবং পূর্ব বর্ধমানের মোট ৬ টি ব্যাঙ্কে স্ত্রী, পুত্র ও নিজের নামে একাউন্ট খুলে ছিলেন তিনি। এই ঘটনায় সুকান্তকে মদত করতেন তাঁর স্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news