Breaking News
Home / TRENDING / ডিসেম্বরেই বিয়ে করছেন মুকেশ তনয়া ঈশা অম্বানী

ডিসেম্বরেই বিয়ে করছেন মুকেশ তনয়া ঈশা অম্বানী

ওয়েব ডেস্ক:
আগামি ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মুকেশ কন্যা ঈশা অম্বানী এবং বিশিষ্ট ব্যবসায়ী অজয় পিরামলের পুত্র আনন্দ পিরামল। সম্প্রতি অম্বানী ও পিরামল পরিবারের তরফে করা এক যৌথ ঘোষণায় জানানো হয়েছে ১২ তারিখ
মুকেশ ও নীতা অম্বানীর মুম্বইয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। তার আগে, উদয়পুরে পরিবার ও পরিজনদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবেন অম্বানীরা। উল্লেখ্য,
মুকেশ অম্বানীর কন্যা ঈশা অম্বানী রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেলের বোর্ড মেম্বার। গতবছর মে মাসে মহাবলেশ্বরের একটি মন্দিরে ঈশাকে বিয়ের প্রস্তাব দেন আনন্দ। আনন্দ পিরামল বর্তমানে পিরামল রিয়্যালটির কর্ণধার। তিনি পিরামল স্বাস্থ্য নামের একটি পরিষেবা চালু করেন। এই প্রকল্পের অন্তর্গত প্রতিদিন ভারতের ৪০ হাজার গ্রামবাসীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসেই ইতালির লেক কোমোতে বাগদান পর্ব সারে দুই পরিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বলিউড তারকাও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *