Breaking News
Home / TRENDING / জলপাইগুড়ির চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ

জলপাইগুড়ির চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:

জলপাইগুড়ির বেইতগুড়ি চা-বাগান থেকে উদ্ধার হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। চিতাবাঘের তাণ্ডব ডুয়ার্সের চা বাগানগুলিতে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মূলত চাবাগানের বস্তিগুলিতে রাতের অন্ধকারে ঢুকে গৃহপালিত পশু চুরি করা এদের লক্ষ্য হলেও কোনও কোনও সময় আক্রমণ চালায় বস্তিবাসীদেরও। জলপাইগুড়ি জেলার চাবাগানে বেশ কয়েকদিন ধরে চিতা বাঘের হানায় অতিষ্ট হয়ে উঠেছে গ্রামবাসী সহ বনকর্মীরা। বেইতগুড়ি চাবাগানে চিতা বাঘের খবর পেয়ে খাঁচা পেতেছিল বনদফতর। দিয়েছিল ছাগলের টোপ। কিন্তুু খাঁচা ভেঙ্গে টোপ নিয়ে চম্পট দেয় চিতা বাঘ। আবার বনদফতর একই জায়গায় খাঁচা পাতে।
রবিবার সকালে বনদফতরের পাতা খাঁচায় ধরাপড়ে চিতাবাঘটি। মালস্কোয়াডের বনকর্মীরা এসে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, বাঘটি সামান্য আহত রয়েছে প্রাথমিক চিকিৎসার পর বাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *