ওয়েব ডেস্ক:
শনিবার রবিবার সারা দিন দিল্লিতে দূষণের মাত্রা কমলেও ৫ নভেম্বর থেকে তা আবারও ‘ক্ষতিকর’ মাত্রা ছুঁয়ে ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে উত্তর ভারতের ওপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ায় গত দুদিন ধরে হাওয়া বইছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাবে। আর এই হাওয়াই দূষণ কণার চাদর অনেকটা সরিয়ে দিয়েছে রাজধানীর ওপর থেকে । তবে সোমবারের পর থেকে দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমবে। সেইসঙ্গে দূষিত কণার মাত্রা আরও বাড়বে পরিবেশে। সুপ্রিম কোর্টের রায়ের পর দিল্লি, গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদের সমস্ত বাজইর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে । তবে হরিয়ানা, পঞ্জাবে কৃষকেরা ক্ষেতের পরে থাকা ফসল জ্বালানো বন্ধ না করায় ফের দূষণ বাড়ার আশঙ্কা রয়েই যাচ্ছে । পরিবেশ বিশেষজ্ঞদের মতে দিল্লির ওপর দিয়ে আগামি কয়েকদিন ১০ ঘন্টায় কিমি গতিবেগে হাওয়া বইলে দূষণের মাত্রা অনেকটাই কমবে। বর্তমানে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব ৭ নভেম্বর দেওয়ালী পর্যন্ত থাকবে রাজধানীতে। কিন্তু তারপর ঠান্ডা পড়লে দূষণ কণা আবার ফিরতে পারে দিল্লিতে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news