নিজস্ব সংবাদদাতা:
ডানলপে নতুন ব্রিজের ত্রুটি ধরা পড়ার পরে ওই রাস্তায় বড় যানবহন চলাচল বন্ধ করার জন্য একটি হাইট বার তৈরি করে দেওয়া হয়। আজ ভোর চারটে নাগাদ বিকট আওয়াজে করে ভেঙে পড়ে হাইট বারটি। এর পরপরই একটি বড় গাড়ি সরাসরি হাইট বারটির ওপর ধাক্কা মারে। ব্যস্ত সময়ে এধরনের দুর্ঘটনা ঘটলে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এই ঘটনার পর পুলিশ রাস্তা ব্যারিকেড দিয়ে যানবহন চলাচল বন্ধ করে দেয়। ফলে রবিবার সকাল থেকে ডানলপ অঞ্চলে জ্যাম জট শুরু হয়ে যায়। ব্রিজের ওপর দিয়ে কোনও গাড়ি চলাচল না করায় ছুটির দিনেও যানজটের সৃষ্টি হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news