Breaking News
Home / TRENDING / অমরনাথের পথে গাড়ি উল্টে দুর্ঘটনা, মৃত ২

অমরনাথের পথে গাড়ি উল্টে দুর্ঘটনা, মৃত ২

নিজস্ব সংবাদদাতাঃ

অমরনাথের পথে ফের দুর্ঘটনা। এবার মৃত্যু হল দুই পুণ্যার্থীর৷ আহত পাঁচজন৷ সোমবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজিগুন্দ এলাকায় দুই দর্শনার্থী প্রাণ হারান৷

পুলিশ সূত্রে খবর, শেষনাগে এক স্বেচ্ছাসেবকেরও মৃত্যু হয়েছে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৷ এই নিয়ে এই বছর অমরনাথ যাত্রায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৷
সোমবারের দুর্ঘটনা ঘটে আরোহী সমেত গাড়ি উল্টে যাওয়ায়৷ কাজিগুন্দের জিগ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ ঘটনাস্থলেই মারা যান একজন৷ পরে হাসপাতালে নিয়ে আসা হলে আরও এক জনের মৃত্যু হয়৷

মৃতদের একজন সুরিন্দার সিন্ধা লুধিয়ানার বাসিন্দা৷ অপর মৃতের নাম বিনোদ কুমার৷ যে পাঁচ জন আহত হয়েছেন তার মধ্যে গাড়ির চালকও রয়েছেন৷ তাদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *