The Prime Minister, Shri Narendra Modi addressing the public meeting at the inauguration of the New Housing Scheme, in Chandigarh on September 11, 2015.
ঠাকুরনগরে মোদির সভা নিয়ে জটিলতা
25/01/2019
TRENDING, অথ রাজনীতি কথা, রাজনীতি, হেড লাইন্স
129 Views
নীল বণিক
ফের প্রধানমন্ত্রীর সফর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভা পিছিয়ে ২ ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে। কিন্তু সেইদিন ওই মাঠ আগে থেকেই বুক করা রয়েছে তৃণমূলের নামে। ফলে সভাস্থল নিয়ে নতুন করে জট তৈরি হয়েছে। মাঠ বুকিং করার কথা শুক্রবারই জানতে পারে বিজেপি। তারপরেই সভাস্থল নিয়ে তৎপর হয় দিল্লি। প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি যোগাযোগ করা হয় উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের কাছে। প্রধানমন্ত্রীর সভার স্থল বুকিংয়ের রিপোর্ট দিল্লির কাছে পাঠিয়েছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর সভার জটিলতা নিয়ে জেলা বিজেপি অবশ্য প্রকাশ্যে কথা বলতে চায়নি। এব্যাপারে নিরব জেলা প্রশাসনও।
Check Also
দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …
দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …
চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …