তীর্থ মাহাতো
দারুণ উদ্যোগ মোহনবাগানের। রবিবার যুবভারতীতে ডার্বি ম্যাচ। সেখানে একশো অনাথ এবং দৃষ্টিহীনদের ম্যাচে দেখার সুযোগ করে দিচ্ছে মোহনবাগান। ডার্বির উত্তাপ গায়ে মাখবে তঁারাও। দক্ষিণ কলকাতা সেবাশ্রম, ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্ট, এবং জাঙ্গেল ক্রোজ—এই তিনটে সংস্থার সঙ্গে কথা হয়েছে বাগানের। তাদের সংস্থায় ডার্বির টিকিট পৌঁছে যাবে। যুবভারতীর ভিআইপি বক্সে বসে ডার্বি উপভোগ করবেন তঁারা। ম্যাচ দেখথার সঙ্গে প্রত্যেকের জন্য থাকছে ফুড প্যাকেট। এসি বাসে করে তাদের আনা হবে স্টেডিয়ামে। শুক্রবার এ খবর জানালেন অর্থসচিব দেবাশিস দত্ত। ইস্টবেঙ্গল কর্তারাও করেছিলেন আগের ডার্বিতে। এবার মোহনবাগানও তা করল। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news