Breaking News
Home / TRENDING / আর্থিক ক্ষতি সামাল দিতে নওয়াজ শরিফের ৮টি মোষ নিলাম করল ইমরান সরকার

আর্থিক ক্ষতি সামাল দিতে নওয়াজ শরিফের ৮টি মোষ নিলাম করল ইমরান সরকার

নিজস্ব সংবাদদাতা
অর্থনৈতিক ক্ষতি সামাল দিতে এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ৮টি মোষ নিলাম করল পাকিস্তানের বর্তমান সরকার। ওই ৮টি মোষ প্রধানমন্ত্রী আবাসেই রাখা ছিল। মোষগুলির নিলাম করে ২৩ লক্ষ টাকা অর্জন করল পাক সরকার। গত সপ্তাহেই ২১টি বিলাসবহুল এসইউভি গাড়ি বিক্রি করে ২ কোটি টাকা তুলেছিল পাকিস্তান সরকার। ইমরান সরকার ক্যাবিনেটের অব্যবহৃত ১০২টি গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । এরমধ্যে বুলেট প্রুফ গাড়ি ও ৪টি হেলিকপ্টারও রয়েছে। বৃহস্পতিবার নওয়াজ শরিফের মোষগুলি নিলাম করা হয় । নিলামে তোলার ২ ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় মোষগুলি। সূত্রের খবর, নওয়াজ সমর্থকেরাই মোষগুলি কিনে নিয়েছেন, নওয়াজ শরিফকে উপহার দেওয়ার জন্য । প্রসঙ্গত, নিরন্তর সন্ত্রাসকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের ওপর থেকে সামরিক সাহায্য তুলে নিয়েছে আমেরিকা। বেশ কয়েক মাস হল প্যারিসের ফিনান্সিয়াল টাস্ক ফোর্স পাকিস্তানকে ‘গ্রে লিস্ট’ করেছে। ফলে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *