Breaking News
Home / TRENDING / টি-১০ লিগ থেকে অবসর নিলেন শোয়েব

টি-১০ লিগ থেকে অবসর নিলেন শোয়েব

প্রসেনজিৎ মাহাতো
সদ্য বাবা হয়েছে। এখন কাঁধে অনেক দায়িত্ব। পরিবারকেও সময় দিতে হবে আগের চেয়ে বেশি। তাই সিদ্ধান্তটা নিয়েই ফেললেন শোয়েব মালিক।
ঠিক করেছেন, টি–টেন লিগ আর খেলবেন না। এই বছর পাঞ্জাব লেজেন্ডস দলের হয়ে খেলার কথা ছিল তঁার। কিন্তু, তিনি খেলবেন না। যা চলবে ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আবেগঘন টুইট করে এই খবরটা জানান। তিনি লিখেছেন, ‘‌পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য, পাঞ্জাব লেজেন্ডস দলের হয়ে খেলব না এবার। এটা আমার জীবনের কঠিন সিদ্ধান্ত। স্ত্রী, পুত্রের সঙ্গে মজা করে দিন কাটাব। আশা করি আপনারা সবই বুঝতে পারছেন।’‌
টানা কঠিন সিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন শোয়েব মালিক। দেশের হয়ে খেলেই যাচ্ছিলেন। তাই, অবসরও তো দরকার। সেটাই খুঁজে নিলেন পাক ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নেই তিনি, দেশের হয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *