Breaking News
Home / TRENDING / টিকিট পাবেন না জেনে কোর কমিটির বৈঠকে এলেন না দেব, শোভনও

টিকিট পাবেন না জেনে কোর কমিটির বৈঠকে এলেন না দেব, শোভনও

নীল রায়

তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে গরহাজির অভিনেতা সাংসদ দেব ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল তৃণমূল কংগ্রেসের শেষ সাংগঠনিক বৈঠক। মার্চ মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাবে। শোনা যাচ্ছে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন। যদিও মুখ্যমন্ত্রী এদিন বলেছেন দু একজনের সঙ্গে কথা বলে নিয়ে প্রার্থী তালিকা ঠিক করা হবে। কিন্তু তৃণমূলের অভ্যন্তরে খবর, আর কোন “সেলিব্রিটি” প্রার্থী চাইছেন না তৃণমূলের রাজ্য থেকে জেলা স্তরের নেতারা। তাদের দাবি তারা তৃণমূল সুপ্রিমোকে জানিয়ে দিয়েছেন। তার জেরে এবার বাদের তালিকায় বাঁকুড়ার সাংসদ মুনমুন সেন, মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা রায়, কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল। ইতিমধ্যে তৃণমূলের তালিকা থেকে বাদ চলে গিয়েছেন বিজেপিতে যোগদানকারী বিষ্ণুপুরে সাংসদ সৌমিত্র খাঁ ও বোলপুরের বহিস্কৃত সাংসদ অনুপম হাজরা। শোনা যাচ্ছে ঘাটালের সংসদ সদস্য অভিনেতা দেবকে এবার প্রার্থী করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আভাস পেয়েই নাকি কিছুটা হলেও দলের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন বাংলা সিনেমার সুপারস্টার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগাগোড়াই সম্পর্ক ভালো দেবের। ২০১১ সালের ১৩ মে যেদিন মমতা বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়েছিলেন মমতা। সেদিন সন্ধ্যায় তৎকালীন গার্লফ্রেন্ড শুভশ্রীকে নিয়ে রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন দেব। পরের ২০১৪ সালের লোকসভা ভোটে সকলকে চমকে দিয়ে ঘাটাল থেকে তাকে প্রার্থী করেন মমতা। যদিও এদিনের বৈঠকে দেব হাজির না হলেও, মুনমুন সেন, সন্ধ্যা রায় ও তাপস পাল হাজির হয়েছিলেন। মঞ্চে সন্ধ্যা রায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে তাপস পাল কিংবা মুনমুন সেন তৃণমূল সুপ্রিমোর ধারে কাছে আসেননি। অন্যদিকে, একদা মমতার স্নেহের পাত্র কাননও আসেননি কোর কমিটির বৈঠকে। শোভন চট্টোপাধ্যায় অবশ্য গত এক বছর ধরে তৃণমূল কংগ্রেসের কোনও বৈঠকেই যোগ দেন না। ইতিমধ্যে রাজ্যের তিন দপ্তরের মন্ত্রী ও কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতার নির্দেশেই। পারিবারিক অশান্তির সঙ্গেই দলের সঙ্গে আর তার সুসম্পর্ক নেই বললেই চলে। তার অনুপস্থিতির কারণ জানতে দিন মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। অভিনেতা দেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *