কিশোর ঘোষ
সুন্দর কান্না
ঢেউ হল সমুদ্রের ঠোঁট।
সেই নোনতা জলের ঠোঁট এখন রিয়ার নগ্ন পায়ে আদরের কামড় বসাচ্ছে। ফিরে যাচ্ছে, আবার আসছে আদিগন্ত শব্দ তুলে। যে স্পর্শের অপেক্ষায় রাতের পর রাত একা কাটিয়েছে সে, যে আদরের অভাবে ঘুমের ওষুধ না খেলে, নেশা না করলে বাঁচা অসম্ভব, সেই স্পর্শ! আহ, কতদিন পর! আশ্চর্য জ্যোৎস্না রাতে আকাশের গোল চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রিয়া। মনে মনে বলল, না, আজকের রাতটায় অন্তত বিষাদের দাগ থাকবে না, কোথাও, কোনওখানে। কারণ সে আজ সমাজ সভ্যতা থেকে দূরে, লাজলজ্জার বাইরে।
অলস ভঙ্গিতে কুলকিনারাহীন সমুদ্রের দিকে যেমন খুশি পা ছড়িয়ে বসল রিয়া। দু’হাতে ভেজা বালিতে ভর দিল। আজ তার অপূর্ব শরীরে দু’ টুকরো গোলাপি আড়াল কেবল। চুল খোলা। সাগর-হাওয়ায় সেই চুল রিয়ার মনের সঙ্গে পাল্লা দিয়ে উড়ছে।………………
সম্পূর্ণ গল্পটি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news