Breaking News
Home / TRENDING / গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ইডেনে, শহর জুড়ে বেষ্টিত কড়া নিরাপত্তা

গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ইডেনে, শহর জুড়ে বেষ্টিত কড়া নিরাপত্তা

সূর্য সরকার:

 

ক্রিকেটের নন্দনকাননে গোলাপি বলে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ। শহরজুড়ে চড়া উন্মাদনা। পিং-টেস্ট দেখতে শহরের সকাল থেকেই হাজির হয়েছেন ক্রীড়া জগতের তারকারা। শহরে পৌঁছলেন কপিল দেব, সানিয়া মির্জা, শচীন তেন্ডুলকর। গোলাপি টেস্ট নিয়ে যথেষ্ট আশাবাদী শচীন কপিলরা। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের শেষ ম্যাচ দেখতে মুখিয়ে সকলেই।

 

ঐতিহাসিক টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘন্টা বাজিয়ে গোলাপি বলে টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় পৌঁছাবেন শেখ হাসিনা। সাড়ে এগারটার মধ্যে তাঁর তাজ বেঙ্গল হোটেলে পৌঁছে যাওয়ার কথা। ইডেন জুড়ে করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ওয়াচটাওয়ার জোনের মাধ্যমে চলছে পুলিশি নজরদারি। শহরজুড়ে যান চলাচলও নিয়ন্ত্রণে। বিমানবন্দর থেকে শহরমুখী রাস্তা রাখা হয়েছে যানজটহীন। রাস্তার ধারে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *