Breaking News
Home / TRENDING / ঝাড়গ্রামে ভারতী ঘোষের নেতৃত্বে বাইক মিছিল আটকাল পুলিশ

ঝাড়গ্রামে ভারতী ঘোষের নেতৃত্বে বাইক মিছিল আটকাল পুলিশ

নীল বণিক

মেদিনীপুরেও যুব মোর্চার মিছিল বের হতেই তা আটকে দিল পুলিশ। বাইক মিছিলের অনুমতি না থাকায় বিজেপির বাইক মিছিল আটকানো হয়েছে বলে দাবি পুলিশের। অভিযোগ রবিবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের বিজয় সংকল্প যাত্রা বাইক রেলি আটকে দেয় ঝাড়গ্রাম জেলা পুলিশ। এদিন সকালে বিজেপি কর্মী সমর্থকরা প্রায় এক হাজার বাইক নিয়ে ঝাড়গ্রাম শহরে মিছিল বের করে। যুব মোর্চার মিছিলটি পাঁচ মাথার মোড়ে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয় বলে অভিযোগ করেছেন যুব মোর্চার কর্মীরা l মিছিল আটকানোর পিছনে পুলিশের বক্তব্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আইন শৃংখলার অবনতি হতে পারে। সেই আশঙ্কাতেই বিজেপিকে বাইক মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। মিছিলের প্রশাসনিক অনুমতি না থাকায় বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপথি পুলিশ প্রশাসনের বাধা পেয়ে মিছিল দলের ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে ফিরিয়ে নিয়ে যান l তিনি বলেন, আজ রাজ্যের সর্বত্র সুশৃংখলভাবেই বিজয় সংকল্প যাত্রা রেলি বেরিয়েছে l সেই মতো ঝাড়গ্রাম শহরেও মিছিলের প্রস্তুতি নেওয়া হয় l কিন্তু পাঁচ মাথার মোড়ে পুলিশ মিছিল আটকে দিলে উত্তেজনা দেখা দেয় l

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *