নীল বণিক
হুগলির চাঁপদানিতে মুকুল রায়ের নেতৃত্বে যুব মোর্চার মিছিল আটকে দিল পুলিশ। সকাল থেকেই বিভিন্ন অজুহাত শুরু করে মিছিল আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ মুকুল রায়ের। তিনি অভিযোগ করেন, মিছিলের প্রথম থেকেই অনুমতি দিতে চাইছিল না হুগলী জেলা প্রশাসন। যুব মোর্চার কর্মীরা অনুমতির জন্য প্রশাসনের দারস্ত হয়েছিল। কিন্তুু মমতার পুলিশ যুব মোর্চার নেতৃত্বের সঙ্গে দেখা করেন নি।
অনুমতি না থাকায় বিজেপির বিজয় সংকল্প মিছিল বন্ধ করে দেয় পুলিশ। পূর্ব ঘোষণা মতো রবিবার সকালে চাঁপদানির পোষ্ট অফিস থেকে উত্তর পাড়া পর্যন্ত বাইক মিছিলে অংশ নেওয়ার কথা ছিল মুকুল রায় সহ অন্যান্য নেতৃত্বের। সকাল নটা থেকে সেই মত চাঁপদানি তে শুরু হয় জমায়েত। খবর যায় ভদ্রেশ্বর থানায় ভদ্রেশ্বর থানার আই সি র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। পুলিশের পক্ষ থেকে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয় মিছিল বা জমায়েত করলে আটক করা হবে তাদের। কিছুক্ষণ চলা জমায়েত হঠিয়ে দেয় পুলিশ। সেখান থেকে সরে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফের বৈদ্যবাটী জোড়া মন্দির এলাকায় জমায়েত শুরু করে বিজেপি কর্মীরা। মিছিল সেখান থেকেই শুরু হবে বলে জানান তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news