Breaking News
Home / TRENDING / বিজেপির বাইক মিছিল আটকাল পুলিশ, রাস্তা অবরোধ বিজেপির

বিজেপির বাইক মিছিল আটকাল পুলিশ, রাস্তা অবরোধ বিজেপির

প্রসেনজিৎ ধর

বিজেপির বিজয় সংকল্প যাত্রা বাইক র‍্যালি ঘিরে উত্তেজনা হাওড়ায়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। রবিবার সকালে হাওড়ার প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিজয় সংকল্প যাত্রা উপলক্ষে বাইক মিছিলের আয়োজন করে বিজেপি। কিন্তু বাইক মিছিল করার প্রশাসনিক অনুমতি না থাকায় পুলিশ বিজেপির বাইক মিছিল শুরুতেই আটকে দেয়। এই নিয়ে হাওড়ার ব্যাঁটরা, কদমতলা, শিবপুর, কাজীপাড়া সর্বত্র বিজেপি কর্মীরা প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন। ব্যাঁটরায় কদমতলা বাজারে পথ অবরোধ শুরু করে বিজেপি। এখানে বাস আটকে বিক্ষোভ শুরু হলে পুলিশ বলপ্রয়োগ করে বিজেপি কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহা সহ কয়েকজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এর জেরে থানার সামনে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। পুলিশ সেখান থেকেও কয়েকজনকে গ্রেফতার করে। এদিন শিবপুর কাজীপাড়া মোড়েও বিজেপির বাইক মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *