Breaking News
Home / TRENDING / ঝাড়গ্রামে একাদশীর দিন থেকে শুরু হয় আদিবাসী মেলা

ঝাড়গ্রামে একাদশীর দিন থেকে শুরু হয় আদিবাসী মেলা

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম

ঝাড়গ্রামের সিলদার কাছে ওড়গোন্দাতে ভৈরব স্থানে  একাদশীর দিন থেকে বসে আদিবাসী মেলা বা পাটাবিন্ধার মেলা l মেলা দেখতে আসেন ওড়িশা, বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের বহু আদিবাসী l এবছর উত্তরবঙ্গ, ভুবনেশ্বর, রাচি, কটক, পাটনা ও হাজারীবাগ এলাকা থেকে বহু মানুষ এই মেলায় এসেছে l প্রথমদিন রাতভর এই মেলায় আদিবাসী যাত্রা ও বিভিন্ন প্রকার আদিবাসী নাচ গান হয় l আজ আরও জমজমাট অনুষ্ঠানের পর কাল সকালে ভেঙ্গে যাবে এই মেলা l কথিত আছে হুদূড়ে  দুর্গাদেবী যখন অসুরকে বধ করে , তখন প্রতিশোধ নিতে দুর্গাকে বধ করার জন্য আদিবাসীরা এই স্থানে অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করেছিল l প্রশিক্ষণকালে একটি কাঠের পাটাকে দুর্গার প্রতীকি হিসেবে দাঁড় করিয়ে তীর বিদ্ধ করা হয় l সেই গল্পের রেশ ধরেই আজও বসে এই আদিবাসী মেলা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *