ওয়েব ডেস্ক
জম্মু কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। আরও জঙ্গির খোঁজে এলাকায় অপারেশন চালাচ্ছে সেনা। জানা গিয়েছে, রবিবার ভোরে কুলগামের লারনু এলাকায় বেশ কয়েকজন জঙ্গিকে ঘিরে ফেলে অপারেশন শুরু করে সেনা। ৩ জঙ্গির মৃত্যু হলেও বাকিদের খোঁজে এখনও সংঘর্ষ চলছে। এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। মৃত জঙ্গিদের মধ্যে ২ জন পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news