Breaking News
Home / TRENDING / ‘জয় হিন্দ, জয় বাংলা’ বাধ্য করে আক্রমণ তৃণমূলের, বাদ যাননি সংবাদমাধ্যমও

‘জয় হিন্দ, জয় বাংলা’ বাধ্য করে আক্রমণ তৃণমূলের, বাদ যাননি সংবাদমাধ্যমও

নিজস্ব সংবাদদাতা, বারাসাত:

 

বারাসাতের মানুষকে জোর করে ‘জয় হিন্দ, জয় বাংলা’ বলতে বাধ্য করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি এই খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল বাহিনীর সামনে আক্রান্ত হন সাংবাদিকরাও।

এর আগে কাটমানি ফেরত দিতে হবে  দাবী তুলে বারাসাতের দুটি ওয়ার্ডে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কাউন্সিলারদের অফিস ঘেরাও করে একদল জনতা। এঁদের বিজেপি সমর্থক বলেই মনে করা হচ্ছে। এঁদের হাতে আক্রান্তও হয় তৃণমূল কর্মীরা। এমনকি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পরে এই ঘটনায় থানায় এসে অভিযোগ জানানোর সময় তৃণমূল সমর্থকদের হাতেই আক্রান্ত হয় সংবাদিককুল।

 

এদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানানোর সময় প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থকরা থানায় উপস্থিত ছিল। তারপর তাঁরা হাতে গোনা কয়েকজন সাংবাদিককের ওপর চড়াও হন। কোনো সাংবাদিকের ঠোঁট বা চোয়াল ফাটিয়ে দেওয়া হয় তো কারো আবার মোবাইল ভেঙ্গে তাণ্ডব চালায় তৃণমূলের ওই বিক্ষোভকারীরা। তৃণমূলের বিরুদ্ধে যাঁরা কাটমানির অভিযোগ তুলছে, তাঁদের কাছ থেকে মুখ লুকিয়ে এসে তৃণমূল সমর্থকরা একজোট হয়েছিল থানার কাছে। সেখানে উপস্থিত ছিলেন নেতারাও। এমনকি থানার অদূরে ‘জয় হিন্দ, জয় বাংলা’ ধ্বনি তুলে সাধারন মানুষের ওপরে হামলা চালায় তাঁরা।

 

এমনও অভিযোগ উঠে আসছে যে, ‘জয় হিন্দ, জয় বাংলা’ ধ্বনি তুলে তারা সাধারন মানুষ ও পথচারীদের ওপর হামলা চালায়। উপরন্তু ‘জয় হিন্দ ও জয় বাংলা না বলা অব্দি নিরীহ মানুষদেরও ছাড়া হয়নি। এই খবর পেয়ে ছবি করতে ছোটে সাংবাদিকরা। নিজেদের কুকীর্তি ক্যামেরায় আসতে দিতে নারাজ তৃণমূল সমর্থকরা, এরপরেই তাঁরা হামলা চালায় সাংবাদিকদের ওপরে।N

 

প্রসঙ্গত, এর আগে থেকেই লোকসভা নির্বাচনের নিরিখে  বারাসাত শহরে ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ২৮ টিতে বিজেপির কাছে হেরেছিল তৃণমূল । বুথ অনুয়ায়ী পর্যালোচনা করে নীতি নির্ধারণ করা হবে জানা গিয়েছিল। সেই নীতি শুধু জোর করে ‘জয় হিন্দ, বা ‘জয় বাংলা’ বলানো  নয়, এবার বিজেপিকে সমর্থন করা শহর বারাসতের জন সাধারণের ওপরে আক্রমণ ও আক্রমণের খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকদের প্রহার কিনা তা ভবিষ্যৎ সময়ে আরও স্পষ্ট হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *