Breaking News
Home / TRENDING / জম্মুতে বাস উল্টে মৃত ৩৩, আহত ২২

জম্মুতে বাস উল্টে মৃত ৩৩, আহত ২২

ওয়েব ডেস্কঃ

 

জম্মু- কাশ্মীরের কিশতওয়ার জেলায় পাহাড়ের খাদে মিনিবাস বাস উল্টে মারা গেলেন ৩৩ জন যাত্রী। গুরুতর আহত প্রায় ২২ জন। সোমবার সকাল ৭:৫০ মিনিটে ঘটনাটি ঘটে জম্মু থেকে ২৫০ কিমি দূরে পাহাড়ি উপত্যকায়।

 

এই দুর্ঘটনা প্রসঙ্গে কিশতওয়ার জেলার পুলিশ সুপার বলেন, “কতজন মানুষ মারা গিয়েছে, তা এখনই সঠিক ভাবে বলা সম্ভব নয়। তবে প্রচুর মানুষ খাদে পড়ে রয়েছেন। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে উদ্ধার কাজ চালানোর জন্য। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।” যেই মিনিবাসটি খাদে পড়েছে তার নম্বর হল JK ১৭/৬৭৮৭।

 

বাসটিতে অতিরিক্ত যাত্রী চাপানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। ওই এলাকার প্রত্যক্ষ এক ব্যক্তি বলেন, পাহাড়ি রাস্তায় সাধারণত কম যাত্রী নিয়েই মিনিবাস বাসগুলো যাতায়াত করে। কিন্তু এই বাসে যাত্রী সংখ্যা অনেক বেশি ছিল। তার কারণ এখন অমরনাথ যাত্রা শুরু হওয়ায় যাত্রী সংখ্যা বেড়েছে। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *