Breaking News
Home / TRENDING / পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়ির চেসিস নম্বর ভুয়ো

পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়ির চেসিস নম্বর ভুয়ো

ওয়েব ডেস্ক

পুলওয়ামা হামলার তদন্তে নেমে বিস্ফোরন স্থলের কিছু দূরে একটি ভাঙা জেরিকেনের টুকরো ও একটি গাড়ির চেসিস নম্বর লেখা ধাতব পদার্থ উদ্ধার করেছে এনআইএ। তদন্তকারীরা মনে করছে, ওই জেরিকেনের মধ্যেই বিস্ফোরক আরডিএক্স রাখা হয়েছিল। জেরিকেনের টুকরোটি পর্যবেক্ষন করে তদন্তকারী অফিসারেরা মনে করছেন, ২০ থেকে ২৫ লিটারের ওই জেরিকেনে ৩০ কিলো মতো বিস্ফোরক রাখা যেতে পারে। জেরিকেনের গায়ে বিস্ফোরকের টুকরোও লেগে ছিল বলে জানা গিয়েছে।
এছাড়াও, একটি নম্বর লেখা ধাতব অংশও উদ্ধার করেছেন তদন্তকারীরা। ওই নম্বরটি কোনও গাড়ির চেসিস নম্বর বলে জানিয়েছেন গোয়েন্দারা। তবে সেই চেসিস নম্বর দেখে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে সেটি ভুয়ো বলে জানা গিয়েছে। ফলে জঙ্গিরা এই ঘটনার প্ল্যানিং দীর্ঘদিন আগে থেকেই করেছিল তা একরকম স্পষ্ট এনআইএর কাছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, একটি লাল রঙের মারুতি ইকো সিআরপিএফের কনভয়ের পঞ্চম গাড়িতে বিস্ফোরণ ঘটায়। টুকরো টুকরো তথ্য জুড়ে এখন ঘটনাক্রম সাজানোর চেষ্টা করছে এনআইএ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *