ভাস্কর মান্না:
লোকসভা নির্বাচনে হারের পর কংগ্রেস নেতাদের ইস্তফা দেওয়ার হিড়িক জারি রয়েছে। তারই মধ্যে বিধানসভা নির্বাচনে জোট করার জন্য তৈরি হচ্ছে দল। সামনেই রয়েছে মহারাষ্ট্র, ঝাড়খন্ড ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন। এর মধ্যে মহারাষ্ট্র ও ঝাড়খন্ডে জোট সঙ্গী খুঁজতে তৎপর হয়েছে কংগ্রেস।
মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপির জোট অনেক দিনের পুরনো। দুই দলই লোকসভা ভোটে জোটবদ্ধ ভাবে লড়েছে। তাই এবার বিধানসভা ভোটেও মহারাষ্ট্রে কংগ্রেস পাশে পেতে চাইছে এনসিপিকে। এনসিপিও কংগ্রেসের সঙ্গে জোট করতে চায়। কিন্তু লোকসভা ভোটে ভরাডুবির পর রাহুল গাঁধী থেকে শুরু করে একের পর এক কংগ্রেস নেতা যেভাবে ইস্তফা দিচ্ছে। তাতে করে কংগ্রেসের সঙ্গে সঠিক সময়ে জোটবদ্ধ হওয়া সম্ভব কিনা, তা নিয়ে চিন্তায় এনসিপি।
এনসিপির এক শীর্ষ নেতা বলেন, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হতে বেশি দেরি নেই। বিজেপি শিবসেনা দু’জনেই তৈরি হয়ে গিয়েছে। আমরা চাই কংগ্রেসও এটা নিয়ে যত তাতাড়ি সম্ভব আমাদের সঙ্গে আলোচনা করুক। যাতে করে আমরাও বিধানসভা ভোটে প্রস্তুতি শুরু করতে পারি। উল্লেখ্য, মহারাষ্ট্রে আগের বিধানসভা নির্বাচনে দুটি দল আলাদা লড়েছিল।
অন্যদিকে, ঝাড়খন্ডে কংগ্রেসের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও ঝাড়খন্ড বিকাশ মোর্চার মহাজোট আগে হয়েছিল। এ নিয়ে কংগ্রেসের এক নেতা বলেন, দল এবারেও মহাজোট করে বিধানসভা ভোটে লড়তে চায়। তাই দল সমস্ত জেলার সভাপতিদের কাছ থেকে জোট করার ব্যাপারে মতামত চেয়েছেন। এই ব্যাপারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এক নেতা বলেন, কংগ্রেস একটি বড় দল। তাই মহাজোট করার ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ বিধানসভা ভোট হতে খুব বেশি দেরি নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news