Breaking News
Home / TRENDING / আজ মহারাষ্ট্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে এনসিপি, কংগ্রেস

আজ মহারাষ্ট্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে এনসিপি, কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন:

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে সরকার গড়ার ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস ও এনসিপি। এ নিয়ে আজ দিল্লিতে বৈঠকে বসছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী ও এনসিপি প্রধান শরদ পওয়ার। তাঁদের সঙ্গে ওই বৈঠকে দুই দলের দু’জন করে শীর্ষস্থানীয় নেতার থাকার কথা রয়েছে।

এর আগে কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর পওয়ারের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, মহারাষ্ট্রের সরকার গড়ার ব্যাপারে সনিয়া গাঁধীর সঙ্গে কোন কথা হয়নি। শুধুমাত্র মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এদিকে মঙ্গলবার দিল্লিতে শিবসেনা সংসদ সঞ্জয় রাউত বলেন, “খুব শীঘ্রই মহারাষ্ট্রে সরকার গঠন করছে শিবসেনা। আমরা উদ্ধব ঠাকরের নেতৃত্বে এই সরকার গঠন হবে।” এ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের এক বর্ষীয়ান নেতা বলেন, “তিন দলের নেতৃত্বের আলাদা আলাদা মনোভাবের জন্য দলের কর্মী-সমর্থক ও বিধায়করা এক ধাঁধাঁয় পড়েছেন। এর থেকে শিবসেনার সঙ্গে বিজেপি সরকার তৈরি করলেই ভালো হত।”

মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্মদিন উপলক্ষে তা পিছিয়ে যায়। তবে পরিস্থিতি যাই হোক, আজকেই এনসিপি ও কংগ্রেস নিজেদের রোডম্যাপ ঠিক করবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্তরের নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে শিবসেনাও। শরদ পওয়ারের ফর্মুলা হল, শিবসেনাকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়া এবং এনসিপি ও কংগ্রেসকে উপমুখ্যমন্ত্রী পদে আসীন করা। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের পদ চেয়েছে এনসিপি। যা মানতে নারাজ হয়নি শিবসেনা। তার ফলে নতুন করে জট তৈরি হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *