আগরতলা:
নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। চিটফান্ড কেলেঙ্কারির মামলা সিটের হাত থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি জানান, সিবিআই 11টি মামলার তদন্তভার নিতে রাজি হয়েছে। তার মধ্যে রয়েছে রোজভ্যালি,বাসিল ইন্টার নাশ্যানল, আই কোর এর মতো চিট ফান্ড। রোজভ্যালি কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিরোধীরা। বিপ্লব দেব বলেন, আগের বাম সরকার চিটফান্ডগুলিকে লাইসেন্স ও এনওসি দিয়ে সাধারণ মানুষকে শোষণের রাস্তা করে দিয়েছিল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news