নিজস্ব সংবাদদাতা:
ভাঙড়ে জমি কমিটির সদস্য হাফিজুল মোল্লাকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের জামিনের আবেদন নাকচ করল আদালত। মঙ্গলবার ১০ দিনের পুলিশি হেফাজতের পর আরাবুল ইসলাম কে পুনরায় বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা ছিল পুলিশের। কিন্তু দুদিন আগেই আরাবুল ইসলাম পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। সেই কারনে এদিন আরাবুল ইসলামকে আদালতে হাজির করাতে পারেনি পুলিশ। তবে আরাবুল ইসলামের আইনজীবীরা এদিন আদালতে বিচারকের কাছে তাঁর জামিনের আবেদন করেন। এবং আরাবুলের পক্ষে সওয়াল করেন। কিন্তু বারুইপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিওয়ানীঅ রাই সেই জামিনের আবেদন নাকচ করে দেন। তিনি জানান আরাবুল ইসলাম সুস্থ হলেই তাঁকে আবার আদালতে পেশ করতে হবে। তখন এই মামলার শুনানি হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news