ঈশানিকা ভোরাই
রাজ্য পুলিশের নতুন মহা নির্দেশক হচ্ছেন শ্রী বীরেন্দ্র। তিনি এতদিন ডিজি সিকিউরিটি পদে ছিলেন। ১৯৮৫ ব্যাচের এই আইপিএস, বর্তমান ডিজি সুরজিত কর পুরকায়স্থ-র স্থলাভিষিক্ত হবেন। বর্তমান ডিজি সুরজিত কর পুরকায়স্থ-র কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে ২০১৮। তবে ডিজি পদ থেকে অবসর নেওয়ার পরেও কাজ হারাচ্ছেন না সুরজিত কর পুরকায়স্থ। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এই নতুন পদটির নাম স্টেট সিকিউরিটি অ্যাডভাইসর। এই দুই আইপিএস অফিসার তাদের কাজের পুরস্কার পেলেন বলা যায়। প্রসঙ্গত শ্রী বীরেন্দ্র কে ডিজি পদে নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার আপিল করেছিল। সেই মোতাবেক ১৫ মার্চ ২০১৮, কেন্দ্রীয় সরকার সেই আপিলে সীলমোহর দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news