Breaking News
Home / TRENDING / জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে কমিশন

জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে কমিশন

ওয়েব ডেস্ক

জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। রবিবার সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার বলেছিলেন জম্মু কাশ্মীরে বর্তমান পরিস্থিতির মধ্যে সেখানে নির্বাচন করাতে গেলে যে পরিমান নিরাপত্তরক্ষীর প্রয়োজন তা এই অবস্থায় দেওয়া সম্ভব নয়। ফলে জম্মু কাশ্মীরে শুধুই লোকসভা নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন করা হবে না। এরপরই বিভিন্ন রাজনৈতিক দল এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়।
ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা সোশাল মিডিয়ায় ট্যুইট করে সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন ১৯৯৬র পর এই প্রথম জম্মু কাশ্মীরে ঠিক সময়ে বিধানসভা নির্বাচন হচ্ছে না। পিডিপি নেত্রী ও জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হন। উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর জম্মু কাশ্মীরের সব প্রধান দল লোকসভা নির্বাচনের সময়েই রাজ্যে বিধানসভা নির্বাচন করার আবেদন জানিয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *