Breaking News
Home / TRENDING / নির্বাচনী হত্যা শুরু, শরীর থেকে ২২ টি গুলি বার করেও বাঁচানো গেল না কংগ্রেস কর্মীকে

নির্বাচনী হত্যা শুরু, শরীর থেকে ২২ টি গুলি বার করেও বাঁচানো গেল না কংগ্রেস কর্মীকে

নীল বণিক:

ভোট প্রক্রিয়া শুরু হতেই রাজ্যে অশান্তি শুরু। সোমবার চোঁপড়ায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলার লক্ষ্মীপুর এলাকায়।

সোমবার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে ডাঙ্গাপাড়া গ্রামে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন শাহিদ আলম ও মহম্মদ হাসিবুল নামের দুই কংগ্রেস কর্মী। প্রথমে তাঁদের স্থানীয় দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই শাহিদ আলম  নামের ওই কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। জানা গিয়েছে, তাঁর শরীরে ২২ টি গুলি ছিল। অস্ত্রপ্রচার করে তা বের করলেও রোগীকে বাঁচানো যায়নি। এদিকে সাহিস আলমের মৃত্যুর খবর লক্ষ্মীপুর গ্রামে পৌঁছাতেই এলাকায় ফের উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত কংগ্রেস কর্মীরা লক্ষ্মীপুর গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরে আগুন ধরিয়ে দেয়, অভিযোগ তৃণমূলের।

অর্থাৎ, ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে গেল বিগত নির্বাচনগুলির ধারা অনুসরণ করেই। চোঁপড়ার মতো কংগ্রেসের শক্তঘাঁটি উত্তপ্ত হতে শুরু করেছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ টহল দিচ্ছে সেখানে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *