নিজস্ব সংবাদদাতা
জাস্টিস রঞ্জন গগৈকে প্রধান বিচারপতির পদে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৩রা অক্টোবর থেকে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান চিফ জাস্টিস দীপক মিশ্রও রঞ্জন গগৈকে নিজের উত্তরসূরী হিসেবে তুলে ধরেছিলেন। ২রা অক্টোবর জাস্টিস দীপক মিশ্রর অবসর নেওয়ার পর দায়িত্ব গ্রহণ করবেন রঞ্জন গগৈ। তিনি আগামি ১৩ মাস ভারতের প্রধান বিচারপতির পদ সামলাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news