নিজস্ব সংবাদদাতা
ফের শিশু ধর্ষণ । এবার দিল্লির আদর্শ নগরে এক ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল তারই নাবালক দাদার বিরুদ্ধে । জানা গিয়েছে শিশুটির বাবা মা পেশায় ঠিকা শ্রমিক । রোজকার মতো দুই ভাইবোনকে বাড়িতে রেখে কাজে যান তাঁরা । সেসময় বোনের ওপর এই অত্যাচার চালায় নাবালক দাদা। পরে ৮ বছরের শিশুটির রক্তক্ষরণ শুরু হওয়ায় তার মা বাবা কে খবর দেওয়া হয় । এরপর তারা মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে ঘটনা জানাজানি হয়। নাবালক দাদাকে আটক করা হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news