নিজস্ব সংবাদদাতা
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট এবং পোস্টে উপচে পড়ছে শুভেচ্ছা । কিন্তু প্রধানমন্ত্রী তাঁর ৬৮তম জন্মদিন কীভাবে উদযাপণ করবেন জানেন? জানা গিয়েছে, নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর ৩০০জন স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মোদি । সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কার্ড তৈরি করেছে । সেগুলি নরেন্দ্র মোদিকে দেওয়ার পর প্রধানমন্ত্রী তাদের সঙ্গে মিষ্টিমুখ করবেন বলে জানা গিয়েছে। এদিকে নরেন্দ্র মোদির ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশের ৬৮টি জায়গায় কেক কাটা হবে বলে জানা গিয়েছে। এই এক একটি কেক ৬৮ কিলো ওজনের হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনায় দেশের ৬৮টি মন্দিরে পূজো দেওয়া হবে। বিজেপির তরফে জানানো হয়েছে, ৯০টি জায়গায় এক হাজার প্রদীপও জ্বালানো হবে। বিকেলে কাশীর বিশ্বনাথ মন্দিরে পূজো দেবেন প্রধানমন্ত্রী ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news