Breaking News
Home / TRENDING / রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডে ধৃত ১, সরানো হল এসপিকে

রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডে ধৃত ১, সরানো হল এসপিকে

নিজস্ব সংবাদদাতা
হরিয়ানার রেওয়াড়িতে গণধর্ষণের ৩ মূল অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করল পুলিশ। একসময়ের সিবিএসই টপার, ওই ২০ বছরের মেয়েটি নিজের অভিযোগে ৩ অভিযুক্ত মণিশ, পঙ্কজ এবং নীশুর নাম বলে। এদের মধ্যে নীশুকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মণিশ সেনার জওয়ান বলে জানা গিয়েছে। যে টিউব ওয়েল ঘরটিতে মেয়েটিকে ধর্ষণ করা হয় তার মালিক দীন দয়ালকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার পর হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রেওয়াড়ির এসপি রাজেশ দুগ্গলকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন । এছাড়াও নির্যাতিতার পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেয় হরিয়ানা সরকার । বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *