Breaking News
Home / TRENDING / জনসংযোগ বাড়াতে বিজেপির পথেই হাঁটছে তৃণমূল, সফল হবে না উদ্দেশ্য মন্তব্য দিলীপের

জনসংযোগ বাড়াতে বিজেপির পথেই হাঁটছে তৃণমূল, সফল হবে না উদ্দেশ্য মন্তব্য দিলীপের

নিজস্ব সংবাদদাতা:

“আমরা দলের সাধারণ কর্মীদের বাড়িতে থেকে কাজ করে অভ্যস্ত৷ এখন টিএমসি সেটাকে অনুকরণ করার চেষ্টা করছে৷ কিন্তু অনভ্যাসের ফোঁটা চড়চড় করে৷ সেটা তাদের দ্বারা হবে না৷” দক্ষিণ দিনাজপুরে তাঁর বিরুদ্ধে শুরু হওয়া এক মামলায় জামিন নিতে যাওয়ার পথে আজ মালদায় এই মন্তব্য করেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপবাবু জানান, “আজ মূলত আমি গঙ্গারামপুরে যাচ্ছি৷ সেখানে আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে৷ সেই মামলায় জামিন নিতে আজ আমি বুনিয়াদপুর কোর্টে যাব৷ সেই সঙ্গে ওই জেলার দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করব৷ সদস্য সংগ্রহ অভিযান নিয়ে খোঁজখবর নেব৷ সন্ধেয় মালদায় ফিরে একই ধরনের বৈঠক করব এই জেলার দলীয় নেতৃত্বদের নিয়ে৷ সেখানে উত্তর দিনাজপুরের দলীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা হবে৷” সম্প্রতি কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে সরব হয়েছেন দুই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ও গুলাম নবি আজাদ৷ এনিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, “তাঁরা যেটা বলতে চাইছেন, তার পিছনে কোনও যুক্তি নেই৷ কিন্তু এই ইস্যুতে তাঁদের দলের যে অবস্থান, সেটা তাঁদের বলতে হচ্ছে৷ দেশের বেশিরভাগ মানুষ কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ায় খুশি হয়েছেন৷ কংগ্রেস নেতাদের মন আর মুখ এখন আলাদা হয়ে যাচ্ছে৷ তাই বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের অসামঞ্জস্যতা হচ্ছে৷”

আজ দিলীপবাবুর জন্য বুনিয়াদপুর সার্কিট হাউস বুক করতে জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব৷ কিন্তু সংস্কারের দোহাই দিয়ে বিজেপি নেতৃত্বের আবেদন খারিজ করে দেয় সেখানকার প্রশাসন৷ এনিয়ে বিজেপি’র রাজ্য সভাপতির প্রতিক্রিয়া, “এটা কোনও নতুন ঘটনা নয়৷ প্রতিবারই এমন ঘটনা ঘটে৷ সরকার আমাদের সঙ্গে কোনও সহযোগিতা করে না৷ থাকার জায়গা দেয় না৷ অনুষ্ঠান করারও জায়গা দেয় না৷ তাতে অবশ্য খুব বেশি অসুবিধে হবে না৷ আমরা দলের সাধারণ কর্মীদের বাড়িতে থেকে কাজ করে অভ্যস্ত৷ এখন টিএমসি সেটাকে অনুকরণ করার চেষ্টা করছে৷ কিন্তু অনভ্যাসের ফোঁটা চড়চড় করে৷ সেটা তাদের দ্বারা হবে না৷ এখন সারা পশ্চিমবঙ্গে জনসংযোগ যাত্রা চালাতে গিয়ে তৃণমূলের নেতাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে৷ কারণ, ওই দলের বেশিরভাগ নেতাই দুর্নীতিগ্রস্থ৷ তাঁরা মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন৷ এখন দলের নির্দেশে তাঁরা মানুষের কাছে যেতে বাধ্য হচ্ছেন৷ তাঁদের দেখেই মানুষ টাকা ফেরত চাইছে৷ তাই এই অভিযান তাদের সফল হবে না৷ কারণ, ওই দলের নেতারা তো মানুষ থেকে বিচ্ছিন্ন৷ তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন৷ আজ মানুষ তার জবাব চাইছে৷ আর সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে বিজেপি ভাঙানোর যে কথা বলা হচ্ছে, তা কখনই সফল হবে না৷ এখন ওই দলের লোকজনই এখন দিশেহারা হয়ে গেছেন৷ তাঁদের পুলিশ দিয়ে ভয় দেখিয়ে সেই দলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে৷ তাই কিছু লোক সেই দলে ফিরে যেতে বাধ্য হচ্ছে৷”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *