Breaking News
Home / TRENDING / আচমকাই আজ বৈশাখীর সঙ্গে বৈঠক পার্থর

আচমকাই আজ বৈশাখীর সঙ্গে বৈঠক পার্থর

সূর্য সরকার।

হাউ হাউ করে কেঁদে কথা দিয়েছিলেন তিনি বৃহস্পতিবার পদত্যাগ করবেন, কিন্তু করেননি । আজ শুক্রবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেখা করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে । তারপরেই নাকি মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। বৈশাখী জানিয়েছেন, এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তারপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে তাঁর যাবতীয় অভিযোগ জানিয়ে তদন্ত দাবি করবেন। এবং নিজের পদত্যাগপত্রও জমা দেবেন। বৈশাখী যে ফোন করেছিলেন, তা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘‘ফোন করেছিলেন। বলেছি, কোনও অভিযোগ থাকলে তা এসে দিতে পারেন।’’

অথচ বুধবার এই শিক্ষামন্ত্রীকেই ‘চক্রান্তকারী’ বলে অভিযোগ করেছিলেন বৈশাখী। সঙ্গে দাবি করেছিলেন, কলেজের শিক্ষিকা শাবিনা ওমর তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করছেন, তা পার্থ চট্টোপাধ্যায়ের মদতেই হচ্ছে। এই ‘অসম’ লড়াই তিনি আর লড়তে পারছেন না বলেই রাজ্যপাল অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পদত্যাগপত্র দেবেন। কারণ তিনি নিরপেক্ষ। রাজভবন সূত্রে বুধবারই জানানো হয়েছিল, কেন তিনি দেখা করতে চান, তা লিখিত ভাবে জানাতে হবে। এদিন বৈশাখী বলেন, ‘‘শিক্ষামন্ত্রী সঙ্গে দেখা করে রাজ্যপালের কাছে যাব। রাজ্যপাল এখন ব্যস্ত। সময় দিলে যাব।’’ তবে সমালোচকরা বলছেন, এই সাক্ষাৎ শোভন-বৈশাখী-পার্থ ত্রিভুজের এক নতুন সমীকরণের জন্ম দেবে !

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *