নিজস্ব সংবাদদাতা:
জেলাপরিষদ সদস্যার স্বামী তথা এলাকার দাপুটে তৃনমূল নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। মৃত তৃনমূল নেতার নাম কৃপা পোদ্দার ( ৪৯)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোয়ালপখরের নন্দঝাড় গ্রামের বাড়ি থেকে ইসলামপুরে মিলনপল্লীতে তাঁদের একটি নতুন বাড়িতে যান কৃপা পোদ্দার। আজ ইসলামপুর মিলনপল্লীর নতুন বাড়ির সামনে থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ওই তৃনমূল নেতার। তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের তৃনমূল সদস্যা মামনী সরকার পোদ্দার। ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি। ইসলামপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাস্থলে এসেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং ইসলামপুর পুলিশ সুপার শচীন মাক্কার। তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের তৃনমূল সদস্যা মামনী সরকার পোদ্দার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news