Breaking News
Home / TRENDING / একমাস গৃহবন্দি থাকার পর অবশেষে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ওমর-মেহবুবা

একমাস গৃহবন্দি থাকার পর অবশেষে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ওমর-মেহবুবা

ওয়েব ডেস্কঃ

 

প্রায় একমাস গৃহবন্দি করে রাখার পর অবশেষে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লা ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতিকে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিল প্রশাসন। গত মাসে ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার জন্য, উপত্যকার এই নেতাদের নজরবন্দি করে আটকে রেখেছিল সরকার। 

 

সূত্রের খবর, হরি নিবাসে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লা সঙ্গে তার পরিবার দু’বার দেখা করেন। বন্দি অবস্থায় থেকেই শনিবার বোন সোফিয়া ও তাঁর বাচ্চার সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলেন ওমর। এর আগে ঈদের দিন পরিবারের সকলের সঙ্গে ফোনে কথা বলেন বন্দি নেতারা। অপরদিকে মেহেবুবা মুফতিকে পর্যটন দপ্তরের একটি আবাসনে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাঁর মা ও বোন দেখা করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চায়।

 

ওমর আব্দুল্লার পিতা জম্মু-কাশ্মীরের তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাও নজরবন্দি অবস্থায় রয়েছে। বরিষ্ঠ এই নেতাকে তাঁর পরিবারের সঙ্গে তিনবার দেখা করার সুযোগ দিয়েছে প্রশাসন। তবে পুত্র ওমরের সঙ্গে দেখা করার সুযোগ পায়নি সে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *