চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
জঙ্গিদের হাতে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত উপত্যকার রাজনীতি। পদত্যাগ করলেন জম্মু-কাশ্মীরের বুদগাম জেলার ৪ জন বিজেপি নেতা।
আজ ভোররাতে বুদগাম জেলার মেহেন্দিপোরা গ্রামে বিজেপি নেতা আব্দুল হামীদ নজর জঙ্গিদের গুলিতে নিহত হন। তারপরই আতঙ্কিত হয়ে বিজেপি থেকে পদত্যাগ করেন ৪ জন। এঁদের মধ্যে একজন বুদগাম জেলার সাধারণ সম্পাদক ও একজন মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। গত এক মাসে এ নিয়ে ৪ জন বিজেপি নেতা খুন হয়েছেন। রাজ্য বিজেপি এই ঘটনায় উপত্যকার বিচ্ছিন্নতাবদী নেতাদের হাত রয়েছে বলে মনে করছে।
এমনকি এর পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলেও কেউ কেউ মনে করছেন। বারবার বিজেপি নেতারা আক্রান্তের স্বীকার হওয়ায় চিন্তিত কেন্দ্রীয় নেতৃত্বও। সূত্রের খবর, নয়াদিল্লি থেকে এই ঘটনার তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news