নীল বণিক
সোমবার মেদিনীপুরে মোদির কৃষক সভায় প্রায় ৪ লক্ষ মানুষের ভিড় হতে পারে। জঙ্গল মহলের যে গ্রামগুলিতে ৫ বছর আগেও বিজেপির কোনও অস্তিত্বই ছিল না, সেই গ্রামগুলি থেকেই ভিড় উপছে পড়বে প্রধানমন্ত্রীর সভায়। শালবানী গ্রামের যাত্রাপুর, বিষ্ণুপুর, মাহাতপুর, ভীমপুর, পীড়াকাটা একসময়ে ছিল মাওবাদী অধ্যুষিত গ্রাম। সেই সব গ্রাম থেকেও হাজার হাজার বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর সভায় আসবেন। জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় অতি বাম সমর্থকেরাও ভিড় জমাবেন। শালবনীর প্রত্যেকটি গ্রামে মোদির সভার পোস্টার পড়েছে। অন্যদিকে লালগড়, কেমিয়াড়ি, গড়বেতা ১,২,৩ প্রত্যেকটি ব্লক থেকেই মোদির সভায় মানুষ ভিড় জমাবেন। জঙ্গল মহলের মানুষ চাইছেন জঙ্গল মহলের উন্নয়নের জন্য কয়েকটি প্রকল্প ঘোষণা করুন প্রধানমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news