Breaking News
Home / TRENDING / লম্বা লাইনে না দাঁড়িয়ে কাটুন লোকাল ট্রেনের টিকিট

লম্বা লাইনে না দাঁড়িয়ে কাটুন লোকাল ট্রেনের টিকিট

নিজস্ব সংবাদদাতাঃ

ডিজিটাল ভারতের দিকে আরও একধাপ এগোলো ভারতীয় রেল। মেল বা এক্সপ্রেস ট্রেনে ই-টিকিটের ব্যবস্থা আগেই ছিল। আজ থেকে লোকাল ট্রেনে ভ্রমনের জন্য চালু হল মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কাটার বিশেষ ব্যবস্থা। যেকোন রেল স্টেশনের বা রেল লাইনের থেকে ননসুবারবান এলাকার ক্ষেত্রে ২ কিমি দূর এবং সুবারবান এলাকায় ৫ কিমি দূর থেকে এই অ্যাপসের মাধ্যমে টিকিট কাটা যাবে। ফলে এখন থেকে আর স্টেশনে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে টিকিট কাটতে হবে না যাত্রীদের।

এর জন্য ছোট্ট একটা কাজ আগেই সেরে রাখতে হবে রেলযাত্রীদের। গুগুল প্লে-স্টোর, আইওএস বা উইনডোজ থেকে ইউটিএস(UTS) নামে অ্যাপসটি নিজের মোবাইলে ডাউনলোড করে নিজের নাম ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্টার করতে হবে। তাহলেই কাটতে পারবেন ডিজিটাল টিকিট। ভাড়া চোকাতে হবে ডেবিট, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং মাধ্যমে।

‌কোন কারণে যাত্রা না করলে ভাড়া ফেরতের ব্যবস্থাও থাকছে।  আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল ভারতীয় রেলের যুগান্তকারী এই অ্যাপসটির। একই অনুষ্ঠানে দিঘাকে দূষণমুক্ত করার লক্ষে বৃক্ষরোপণ ও প্লাস্টিক বোতল রিসাইক্লিং ক্রাসার ইউনিটের উদ্বোধন করেন খড়্গপুর ডিভিশানের ডিআরএম কেআরকে রেড্ডি। ‌

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *