Breaking News
Home / TRENDING / কেরল থেকে বর্ষা আসছে, বাংলাদেশ থেকে ইলিশ…

কেরল থেকে বর্ষা আসছে, বাংলাদেশ থেকে ইলিশ…

কিশোর ঘোষ

ইলিশ আসবে আর বর্ষা আসবে না? হতে পারে? কখনই হতে পারে না। অতএব বাঙালির জন্য সুখবর হল, হাওয়া অফিস জানিয়ে দিয়েছে-আগামী ৫ জুন রাজ্যে বর্ষা ঢুকছে। মঙ্গলবার কেরল ও তামিলনাডুর একাংশে বর্ষা ঢুকে পড়েছে। সাধারণত ১লা জুন মৌসুমি বায়ু প্রবেশ করে কেরলে। অর্থাৎ বেশ কদিন আগেই দক্ষিণ ভারতের মাটি ছুঁল বর্ষা। এরপর সে উত্তর-পূর্ব ভারত তথা উত্তরবঙ্গের পথ ধরে গাঙ্গেঁয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে।
অর্থাৎ আর কদিনের অপেক্ষা, তারপরই ভ্যাপসা গরম থেকে মুক্তি। অর্থাৎ আর কটা দিন, তারপরেই ‘এমন দিনে তারে বলা যায়’! ময়দানে এক ছাতার তলায় দুই মানুষ,অর্থাৎ এক প্রেম! সেই প্রেমের ছবি লুকিয়ে তুলবে সংবাদপত্রের প্রতিনিধি ফোটোগ্রাফার। পরদিনের খবরে কাগজে যে ছবি দেখে মনে মনে প্রেম করবে বহু পাঠক, শক্তি চট্টটোপাধ্যায়ের ভাষায় ‘বুকের মধ্যে বৃষ্টি পড়ে/ নৌকো টলমল’!
তবে হাওয়া অফিস সুত্রে খবর, মাঝের কটা দিন অস্বস্তি বাড়বে বৈ কমবে না। এর কারণ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকছে। ২৮ ছিল, বুধবার যা ২৯ ডিগ্রি ছুয়ে ফেলবে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। এদিকে বাতাসে রয়েছে অতিরিক্ত আদ্রতা। এইসঙ্গে আসন্ন বর্ষার প্রভাবে মেঘলা আকাশ। অতএব গুমোট গরম।
এখন অবশ্য এই সব কিছু মেনে নেবে বাঙালি। কারণ খবর হয়ে গেছে, কেরল থেকে বর্ষা আসছে, বাংলাদেশ থেকে আসছে ইলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *