Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা :

এবার প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা সচিব (Defence Secretary of Bangladesh) আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। আজ সোমবার ২৯ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিরক্ষা সচিবের প্রশাসনিক কর্মকর্তা মো. ভাসানী মির্জা সাংবাদিকদেরকে বলেন, সকাল ৯ টা ৩৫ মিনিটে স্যারের মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয়। তিনি গত ২৯ মে থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) – এ চিকিৎসাধীন ছিলেন। স্যারের করোনা ভাইরাস সংক্রমণের পজিটিভ পর্যায়ে ছিলেন।

অন্যদিকে, সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৪৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন। এদের মধ্যে ৩ লক্ষ ২১ হাজার ৭২৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ১০ হাজার ১২০ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *