নিজস্ব প্রতিবেদন:
সোমবার রাতে প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিংহ চিদম্বরমের গ্রেফতারি প্রসঙ্গে সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, আমি আমাদের সহযোগী পি চিদম্বরমের গ্রেফতারি নিয়ে চিন্তিত রয়েছি। আমাদের ব্যবস্থায় সরকার কোনো পদক্ষেপই এক ব্যক্তির উপর চাপিয়ে দিতে পারে না। কিছু পদক্ষেপ কিছু সময়ের জন্য হয়তো ঠিক।
তিনি আরও বলেন, চিদম্বরম মন্ত্রী থাকার সময় সর্বসম্মতভাবে আধিকারিকদের মাধ্যমে আলোচনা করেই কোনো কাজ করেছে। যদি এই মামলায় আধিকারিকরা কোনো ভুল করে থাকে। তবে তার দায়িত্ব কি শুধু মন্ত্রী নেবে? মন্ত্রী হিসেবে তিনি হয়তো সুপারিশ করেছেন! কিন্তু তারজন্য তিনি দোষী হলে সরকারের পুরো সিস্টেমটাই দোষী। তবে আমরা বিশ্বাস এই মামলায় আদালত থেকে আমরা ন্যায়বিচার পাব।
এদিন সকালে প্রাক্তণ অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তিহাড় জেলে যান মনমোহন সিংহের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও চিদম্বরম পুত্র কার্তি। চিদম্বরমের সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন সনিয়া গাঁধী। চিদম্বরমও এখনও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন। সরকারের বিরুদ্ধে আন্দোলনে তাঁর মনোবল একটুও কমেনি বলে জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news