Breaking News
Home / TRENDING / অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টে রামের জন্মস্থান নিয়ে প্রশ্ন তুলল সুন্নি বোর্ড!

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টে রামের জন্মস্থান নিয়ে প্রশ্ন তুলল সুন্নি বোর্ড!

নিজস্ব প্রতিবেদন:

সোমবার অযোধ্যা মামলায় ২৯ তম দিনে শুনানি করল সুপ্রিম কোর্ট। এদিন শুনানির সময় মুসলিম সম্প্রদায়ের সুন্নি ওয়াকফ বোর্ড তরফে বলা হয়, আমরা রামকে সম্মান করি। তাঁর জন্মস্থাকেও সম্মান করি। এই দেশে রাম ও আল্লার সম্মান করা না হলে, দেশ শেষ হয়ে যাবে। কিন্তু রামের জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে। তাই সেই সমস্যার সমাধান আগে করতে হবে। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে এই দাবি তোলেন সুন্নি বোর্ডের আইনজীবী রাজীব ধবন।

রাজীব ধবন বলেন, অযোধ্যার বিতর্কিত পুরো জমিন রাম জন্মভূমির হতে পারে না! জন্মস্থান ওই অংশের কোনো নির্দিষ্ট জায়গায় হতে পারে! তিনি আরও বলেন, জন্মস্থানের পরিক্রমা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলেছেন রাম চারিদিকেই পরিক্রমন করতেন। আবার কেউ বলেছেন অযোধ্যার দক্ষিণ অংশে রাম পরিক্রমন করত। তবে ধবন একটি দলিল দিয়ে উল্লেখ করেন, ১৫২৮ সালে ওই স্থানে মসজিদ নির্মাণ হয়েছিল এবং ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সেখানে নামাজ পড়া হয়েছিল।

উল্লেখ্য, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টে প্রতিদিন শুনানি চলছে। প্রধান বিচারপতি নেতৃত্বে হিন্দু, মুসলিম ছাড়াও নির্মোহী আখড়া তাঁদের দাবি তুলে ধরেছেন। ১৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, এই মামলার শুনানি ১৮ অক্টোবরের মধ্যে শেষ করা হবে। সেই জন্য সবাইকে সহযোগিতার করার আর্জি জানিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *