Breaking News
Home / TRENDING / কর্পোরেট কর কমার ফলে লাভের মুখ দেখবে গাড়ি শিল্প, দাবি রেটিং সংস্থার

কর্পোরেট কর কমার ফলে লাভের মুখ দেখবে গাড়ি শিল্প, দাবি রেটিং সংস্থার

নিজস্ব প্রতিনিধি:

সোমবার রেটিং এজেন্সি ইক্রার তরফে বলা হয়, কর্পোরেট কর কমানোর ফলে যেসব শিল্পে লাভের আশঙ্কা করা হচ্ছে, তার মধ্যে গাড়ি শিল্পও রয়েছে। ইক্রার মতে, কর্পোরেট কর কমানোর ফলে আন্তর্জাতিক স্তরে ভারতে নতুন শিল্পের জন্য একটি বার্তা যাবে এবং স্থানীয় স্তরেও শিল্প কারখানাগুলির উন্নতি হবে। যা এককথায় অভূতপূর্ব পদক্ষেপ।

আমেরিকা-চীনের মধ্যে বর্তমানে বাণিজ্যিক যুদ্ধের আবহ চলছে। ফলে এই অবস্থায় কর্পোরেট কর কমানোর ফলে ভারতে বিদেশী লগ্নির পরিমাণ বাড়বে। ২০১৯-২০ চলতি বর্ষে ভারতীয় গাড়ি শিল্পে ১৭.৬ লক্ষ ডলার আয় হবার সম্ভাবনা রয়েছে। অর্থনীতির নতুন নিয়মের ফলে ২০২০-২১ অর্থবর্ষে এই আয় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

ইক্রার ভাইস প্রেসিডেন্ট তথা সেক্টর হেড পবেথরা পোনইহা বলেন, বর্তমানে গাড়ি শিল্পের অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তবে কর্পোরেট কর কমানোর ফলে গ্রাহকদের মনে লাভের একটা আশা জাগবে। ফলে পুনরায় অবস্থার উন্নতি হতে পারে। তিনি মনে করেন, এই অবস্থায় সরকারের জিএসটি না কমানোই উচিত। কারণ জিএসটি কমার আশা ক্রেতাদের মনে জাগলে পুনরায় শিল্পে তার বিরূপ প্রভাব পড়তে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *