নিজস্ব সংবাদদাতা
তিনি প্রায় অবিক্রীত থেকে যাচ্ছিলেন। অবশেষে ১ কোটি টাকায় তঁাকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। কিংস ইলেভেন পাঞ্জাবকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু এবার পাঞ্জাব যুবরাজকে দলে নেয়নি। আইপিএলে যুবরাজের দাম কমতে থাকে। কমতে কমতে১ কোটিতে নেমে এল এ বছর। এতে যুবি হতাশ নন। রয়েছেন নিজের ফর্মে। বলেন, এবারই তো আসল মজা।’ সমালোচকদের ঘুরিয়ে জবাব দিলেন পাঞ্জাব কা পুত্তুর। অর্থাৎ এবার আবার নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে তঁার সামনে। আরও বলেন, নতুন দলে যোগ দিয়ে ভাল লাগছে। নিজের সেরাটা দিয়ে ভাল কিছু করার লক্ষ্য রয়েছে।’ মুম্বইয়ের মালিক খুশি যুবরাজকে পেয়ে। বলেন, ভাবিনি ওর মত প্লেয়ারকে ১ কোটি টাকায় পাব বলে। দারুণ খুশি আমি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news