Breaking News
Home / TRENDING / চারদিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, জেনে নিন বিকল্প পথ

চারদিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, জেনে নিন বিকল্প পথ

নিজস্ব সংবাদদাতা:

সংস্কারের জন্য আংশিকভাবে চার দিন বন্ধ রাখা হবে এমজি রোড-বেলেঘাটা সংযোগকারী শিয়ালদহ উড়ালপুল। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে ১৮ আগস্ট রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই উড়ালপুল বন্ধ থাকবে বলে আজ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেএমডিএ।

শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল আংশিকভাবে ব্যস্ত থাকায় প্রবল যানজটের আশঙ্কা করছে শহরবাসী। তবে পুলিশের তরফে জানানো হয়েছে যান নিয়ন্ত্রণ করে অন্য পথে গাড়ি চালানো হবে। বুধবার কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে শিয়ালদহ স্টেশনে পৌঁছনোর জন্য বিকল্প তিনটি রাস্তার কথা জানানো হয়েছে। প্রথমটি হল মহাত্মা গাঁধী রোড হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে দিয়ে কোলে মার্কেট হয়ে শিয়ালদা স্টেশন। দ্বিতীয় রাস্তাটি হল মানিকতলা দিয়ে আর্মহার্স্ট স্ট্রীট হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে দিয়ে শিয়ালদহ। আর আর তৃতীয় রাস্তাটি হল রাজাবাজার দিয়ে নারকেলডাঙা হয়ে ক্যানেল ইস্ট রোড ধরে শিয়ালদহ। যদিও দক্ষিণ কলকাতা থেকে শিয়ালদহ আসার ক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন হয়নি বলে জানানো হয়েছে।
অন্যদিকে, এই চারদিন এপিসি রোড, মহাত্মা গাঁধী রোড, কলেজ স্ট্রিট, বিধান সরনী, এন সি রোড, লেনিন সরনী ও রফি আহমেদ কিদওয়াই রোডে ট্রাম চলাচল বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, কেএমডিএ এর তরফে শহরের যে ৪৮ টি রুগ্ন উড়ালপুলের তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকায় শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতুর নাম রয়েছে। কেএমডিএর আধিকারিকদের মতে, ১৯৭০ সালে তৈরি হওয়া এই উড়ালপুলের একাধিক জায়গায় ছোটবড় ফাটল দেখা দিয়েছে। উড়ালপুলের কিছু কিছু জায়গায় গাছ জন্মেছে। ফলে এই উড়ালপুলকে সবার আগে সারানো দরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *