Breaking News
Home / TRENDING / মৃত্যুর কারন কি হেয়ার ট্রান্সপ্লান্ট? ব্যবসায়ীর প্রয়ানে প্রশ্ন

মৃত্যুর কারন কি হেয়ার ট্রান্সপ্লান্ট? ব্যবসায়ীর প্রয়ানে প্রশ্ন

ওয়েব ডেস্কঃ

হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ৪৩ বছর বয়সী এক ব্যবসায়ীর। সার্জারির ৪০ ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

পুলিশ সূত্রে খবর, শ্রবণ কুমার চৌধুরী নামে এক ব্যবসায়ী ৭ মার্চ মধ্য মুম্বইয়ের একটি হাসপাতালে মাথার হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গিয়ে মৃত্যু হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, “একিউট এলার্জি নিয়ে ওই ব্যবসায়ী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এলার্জির কারণে শ্বাসকষ্ট এর ফলেই মৃত্যু হয়েছে ওই রোগীর। এছাড়া ডাক্তারদের আরও দাবি, রোগীর হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ১৫ ঘণ্টা পরে কিছু পেইনকিলার ওষুধ খাওয়ার জন্য দেওয়া হলেও, বাড়ি ফিরে তিনি তা খাননি।”

৭ ই মার্চ প্রায় ৯০০০ হেয়ার ট্রান্সপ্লান্ট করান ওই ব্যবসায়ী। হাসপাতালে তাঁর ড্রাইভার ছাড়া বাড়ির কেউ ছিলেন না। ওই দিন হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে বাড়ি ফিরে এলে তাঁর প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে চিঙ্কপোকলি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *